প্রাইভেসি পলিসি বা ব্যক্তিগত তথ্যাদি প্রসংঙ্গে
UNLOCK ক্রেতাগণকে ক্রয়কৃত পণ্যটি তাদের নিজ ঠিকানায় পৌঁছে দেয়ার জন্যে এবং ক্রয় সংক্রান্ত বিভিন্ন ধরনের সহযোগিতার জন্যে নিম্নে উল্লেখিত তথ্যসমূহ সংগ্রহ করে থাকে এবং তথ্যগুলো শুধুমাত্র পণ্য ডেলিভারি ব্যক্তি/প্রতিষ্ঠান ছাড়া অন্য কোন পক্ষের নিকট হস্তান্তর করা হয় না।
যেসব তথ্য সংগ্রহ করা হয়:
ক্রেতাগণের এ্যাক্টিভিটি ট্র্যাকিং পলিসি
UNLOCK প্রদেয় সার্ভিসমূহের মানোন্নয়নের জন্যে তৃতীয় পক্ষ প্রদত্ত সার্ভিস যেমন গুগল এনালিটিকস (analytics.google.com), স্ট্যাট কাউন্টার (statcounter.com) ইত্যাদি ব্যবহার করতে পারে। এইসব সার্ভিসসমূহের মাধ্যমে ক্রেতাগণ সম্বন্ধে যেসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে সেগুলোর জন্যে সেইসব ৩য় পক্ষ কোম্পানীগুলোর প্রাইভেসি পলিসি প্রযোজ্য হবে। এইসব সার্ভিসসমূহ থেকে সাধারণত ক্রেতাগণের দেশ, শহর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), ব্যবহৃত ডিভাইস এবং ক্রেতাগণ কোন কোন প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহী তা চিহ্নিত করা হয় থাকে। ৩য় পক্ষের এইসব সার্ভিসসমূহ কোনওভাবে কোন ব্যক্তি বা ডিভাইসের জন্যে ক্ষতিকর কোন কিছু করে না। এরপরও যদি ক্রেতাগণ এইসব ট্র্যাকিং সার্ভিস অপছন্দ করেন তাহলে তাদের ওয়েব ব্রাউজার অথবা কোন এ্যাপের মাধ্যমে Do Not Track Me অপশন এনাবল করে নিলে সেক্ষেত্রে তাদের এ্যাক্টিভিটি রেকর্ড করা হবে না।
কুকি প্রসঙ্গে
http cookie বা ওয়েব কুকি একধরনের টেক্সট বেজড ফাইল যা ক্রেতাগণ যখন কোন ওয়েবসাইট ভিজিট করেন তখন সেই ওয়েবসাইট থেকে তাদের ব্রাউজারে রেখে দেয়া হয়। এটার মূল উদ্দেশ্য প্রতিটি ব্যক্তি/ক্রেতাকে আলাদা আলাদাভাবে সনাক্তকরণ, ফলশ্রুতিতে সবাইকে তাদের নিজ নিজ ইন্টারেস্ট নির্ভর পণ্য অফার করা যায় এবং ব্যবহারকারীগণ সহজে তাদের কাংখিত পণ্যটি খুঁজে পান, এছাড়াও যেসব ক্ষেত্রে ওয়েবসাইটে লগিন করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে কুকি’র কারণে বারবার ইউজারনেম ও পাশওয়ার্ড লিখে লগিনের প্রয়োজন হয় না। UNLOCK ওয়েবসাইটে কুকি ব্যবহার করে যার মেয়াদ ১ দিন থেকে ১ মাসও হতে পারে, এবং ব্যবহারকারীদের ওয়েবসাইটে প্রবেশের সাথে সাথে একটি নোটিসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হয় এবং তাদেরকে কুকি নিয়ন্ত্রণের জন্যে কিছু অপশনও দেয়া হয়ে থাকে। যারা ব্রাউজারে কুকি রাখতে চান না তারা ব্রাউজারের প্রাইভেসি সেটিংস থেকে খুব সহজেই সকল কুকিজ ডিলিটি করে দিতে পারেন।
কর্তৃপক্ষ
Unlock
www.unlock.com.bd